হিলিতে কেজিতে ৩-৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০১ ০৯:৪০:০৫
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি কমার অজুহাতে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা। দুদিন আগেও প্রতি কেজি ২১-২৪ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ২৪-২৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে খুচরাতেও এর দাম বাড়ছে। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতের ব্যবসায়ীরা। যে কারণে আজ থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ। তবে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যেখানে এর আগের দিন বুধবার বন্দর দিয়ে ৪৩টি ট্রাকে ১ হাজার ২৫৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













