বিকেলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

প্রকাশ: ২০১৬-০৩-২১ ১০:০৫:৫৭


আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। এইদিন বিকেল ৫টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।Al-arafa-340x84

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ দেয়। যার পুরোটাই নগদ লভ্যাংশ।

ওই হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ২০ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ৫৩ পয়সা।

ব্যাংকটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।