ট্রেনে কাটা পড়ে নেশাগ্রস্ত তরুণ-তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০১ ১৪:৪৮:১৮


মদ খেয়ে মাতাল হয়ে বসে ছিলেন রেললাইনে। এ সময় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে নিহত তরুণ-তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার জানান, রেলওয়ে সুইপার কলোনি থেকে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন ধরে হাঁটছিলেন ওই অজ্ঞাত দুই তরুণ-তরুণী। এ সময় মাতাল অবস্থায় দুজন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে পড়েন।

এ সময় তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করে স্টেশনে লাইন আপ করার সময় ট্রেনের পেছন দিকে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই অজ্ঞাত তরুণ-তরুণী ছিন্নভিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের নাম-পরিচয় উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়েছে।

এম জি