জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০১ ১৫:৫২:২১


মানিকগঞ্জের শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফাইজুদ্দিন বিশ্বাস নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১ অক্টোবর) এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ফাইজুদ্দিন স্থানীয় আরুয়া ইউনিয়নের সাবেক গ্রাম পুলিশ সদস্য।

পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের ফাইজুদ্দিনের সাথে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল আবু তালেব ও আবুবকরসহ কয়েকজনের। সকালে তারা বিরোধপূর্ণ জমি থেকে জোর করে বাঁশসহ বিভিন্ন গাছ কেটে নেয়। এ সময় ফাইজুদ্দিন বাধা দিলে ৭/৮ জন মিলে তাকে কিল ঘুষিসহ বেধড়ক মারপিট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

এম জি