ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১০-০১ ১৮:০১:০৩


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ফাঁকা বাড়ির টিনের ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মৌপুর নতুনপাড়া গ্রামে একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো। শনিবার বিকেলে বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমরা এসে দেখি ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে প্রায় ৪ থেকে ৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিআইবির টিমও এসেছে। তারাও কাজ করছেন। মরদেহগুলো এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

এম জি