সোমবার সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০২ ১৬:৪৫:৪২
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২ অক্টোবর) বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার হবে অষ্টমী পূজা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














