এনসিসি ব্যাংকের দারুস সালাম রোড শাখা নতুন ঠিকানায়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০২ ১৯:২২:০৯


গ্রাহকদের বর্ধিত চাহিদা মিটিয়ে উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংকের দারুস সালাম রোড শাখা নবআঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। রোববার (২ অক্টোবর) ফ্রেন্ডস প্লাজা, ৫সি ও ৫ডি দারুস সালাম রোড, মিরপুর-১ এ স্থানান্তরিত শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ।

অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, এসইভিপি ও সিআইও এবং হেড অব পিআর এন্ড ব্রান্ড মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, ইভিপি ও দারুস সালাম রোড শাখার ব্যবস্থাপক ফরহাদ আক্তার মোঃ শাহরিয়ার এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক লিঃ ঢাকা শহরের ব্যবসায়িক গুরুত্ব বিবেচনা করে গ্রাহক সেবা সম্প্রসারণের লক্ষ্যে মিরপুর-১ এ দারুস সালাম রোডে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নবআঙ্গিকে শাখাটির কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, বর্তমানে এনসিসি ব্যাংক লিঃ নবীণ ও তরুণ প্রজন্মের গ্রাহক এবং নারী উদ্যোক্তাদের বিকাশে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং সেবা এবং র্স্টাটআপ ব্যবসার মতো উদ্ভাবনী সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সকলের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম ও অর্থব্যস্থার গুরুত্ব বিবেচনা করে এনসিসি ব্যাংক খুব শীগ্রই প্রচলিত ধারার ব্যাংকিং এর পাশাপাশি ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। পরিশেষে তিনি, এসএমই, কর্পোরেট, রেমিট্যান্স ও আমদানী-রপ্তানী বাণিজ্যসহ সকল শ্রেণীর ব্যবসায়ী এবং পেশাজীবীগণ এ শাখার মাধ্যমে সেবা নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

এএ