ইউসিবি ও ক্যাডেট কলেজ ক্লাবের মধ্যে চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৩ ১৬:৪৬:৩০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের মধ্যে একটি চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে। রোববার (২ অক্টোবর) ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহাদাত মোশাররফ খান (মুকুল) ঢাকার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড প্রাঙ্গণে পারস্পারিক এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সদস্যরা ইউসিবি ক্রেডিট কার্ড আবেদন করার সময় বিশেষ সুবিধা ভোগ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ইভিপি এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান জনাব আবুল কালাম আজাদ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














