পূর্বশত্রুতায় লাঠির আঘাতে প্রাণ হারাল খালেদ নূর

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৫ ১২:২১:১২


সুনামগঞ্জের ছাতকে পূর্বশত্রুতার জেরে খালেদ নূর নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। খালেদ নূর কুর্শি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, মঙ্গলবার রাতে পূর্বশত্রুতার জেরে কুর্শী গ্রামের খালেদ নূরকে পিটিয়ে হত্যা করে একই এলাকার কয়েকজন যুবক। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার কথা জানিয়েছেন আটকরা। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সানবিডি/এমআর