অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি: হানিফ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৫ ১৫:১১:৩৮


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি।

তিনি বলেন, মির্জা ফখরুলরা অসুরবধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই।

বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে অসুরে দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।

আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জি এম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোনো সুযোগ নেই।

এম জি