গাজীপুরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৫ ১৫:২৯:৫৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের চাপায় সন্তোষ সাহা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মির্জাপুর উপজেলার শাহপাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, বুধবার সকালে সন্তোষ সাহা মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক চালক ও গাড়িটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













