পিকআপের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৬ ১৫:১৯:১৮


ঝিনাইদহে বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিরিন খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) পাচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি পোড়াহাটি গ্রামের মৃত মহি বিশ্বাসের স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গোয়ালপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন শিরিন। পথিমধ্যে পাচমাইল নামক স্থানে পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা একটি পিকআপ তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।

এম জি