ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৬ ২১:৪৬:২১
রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ছাদে কবুতরকে খাবার দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত (২২) নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার ইকবাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন দারুচিনি প্লাজা মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা বা বিধি নিষেধ না থাকায় ওই ছাদে একাধিক স্থানীয় যুবক কবুতর পালন করে। এছাড়া অনেকে দিনরাত আড্ডা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকত ওই মার্কেটের ছাদে কবুতরকে খাবার দিতে গিয়ে ছাদ থেকে নীচে পড়ে যায়। তবে সে ছাদ থেকে কীভাবে পড়ে গেলো বা তার সাথে আর কে কে ছিল তা কেউ বলতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ওই মার্কেটের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













