ফরিদপুরে ১১৪ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৭ ১৮:৫৯:০৭


ফরিদপুরের সদরপুর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন মণ (১১৪ কেজি) ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। অভিযানে মৎস্য অফিসের কর্মচারীরা তাদের সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় ইলিশ মাছ কেনাবেঁচার দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এএ