২ দিন আগে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৮ ১২:৫৪:২০
চট্টগ্রামে দুই দিন আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ আনাস (১৪) নামের এক মাদরাসা ছাত্রের লাশ হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে হালদা নদীর গড়দুয়ারা গচ্ছাখালীর মুখ থেকে লাশটি উদ্ধার করে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
মারা যাওয়া আনাস গড়দুয়ারা ইউনিয়নের প্রবাসী মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী পৌরসভার শাহ অলিউল্লাহ ইনস্টিটিউটের অষ্ট্রম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, গত বৃহস্পতিবার হালদা নদীর তীরে ফুটবল খেলার সময় নদীতে বল পড়ে গেলে সেটা তুলে আনতে যান আনাস। এসময় নদীর স্রোতে ভেসে যান তিনি। ওই দিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। শনিবার সকালে হালদা নদীর গচ্ছাখালীর মুখ এলাকায় কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আনাসের লাশ উদ্ধার করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













