ট্রাক্টরের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৯ ০৯:৪৬:৫৯
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় রায়হান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পেজাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান টেংরাকুড়ি গ্রামের সাইদুলের ছেলে। সে কৃষ্ণপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান বাড়িতে তার মামার মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বিকেলে মোটরসাইকেল নিয়ে পত্নীতলার মধইল বাজার থেকে নজিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর পেজাপাড়া মোড়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টর ও চালককে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তারা মরদেহ নিয়ে গেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













