আজ হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১০-০৯ ১০:১৪:১০
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে সকল আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
শনিবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে সকল আমদানি-রফতানি বন্ধ থাকবে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।
তিনি বলেন, রোববারে ভারত থেকে কোন প্রকার আমদানি-রফতানি হবে না এবং বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, একদিন বন্ধের পর সোমবার ((১০ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













