স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভা ২৯ মার্চ

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১০:২১:১২


Standard-Bank-Limitedস্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। ওইদিন বিকেল ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন১৯(১) অনুযায়ী সভাটি করবে।