ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৭৮ কোটি টাকা

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১২:৩৩:২২


DSE.CSEঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পতনে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও একই চিত্র। এদিন ডিএসইতে প্রথম ঘণ্টায় ৭৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি টাকার শেয়ার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।