রেকর্ড ডেটের কারণে সিঙ্গার বিডির লেনদেন বন্ধ কাল
প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৩:১৯:০১
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডির লেনদেন বন্ধ থাকবে আগামীকাল বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল ২১ মার্চ এই কোম্পানি শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করে। আর আজ ২২ মার্চ লেনদেন সম্পন্ন হবে।
এই কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













