লোগো পরিবর্তন করল অ্যালকাটেল

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৩:২২:৫৭


Alcatelটিসিএল কমিউনিকেশন তাদের নিজস্ব ব্রান্ড অ্যালকাটেল ওয়ানটাচ থেকে ওয়ানটাচ বাদ দিয়ে অ্যালকাটেল নামে নতুন লোগো উন্মোচন করেছে। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই নতুন লোগো উন্মোচন করা হয়।

মিলেনিয়ামস মার্কেটকে লক্ষ্য করে এবং তাদের চাহিদা ও পছন্দের উপর নির্ভর করে টিসিএল কমিউনিকেশন অ্যালকাটেল নামে নতুন এই লোগো উন্মোচন করেছেন।

নতুন লোগো সম্পর্কে অ্যালকাটেল সিএমও ড্যান ডেরি বলেন, নতুন এই লোগো তৈরির মাধ্যমে গ্রাহকদের আরো কাছে যেতে পারবো আমরা। গুণগতমান এবং দাম উভয়ই গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ।

নতুন লোগো উন্মোচনের পাশাপাশি টিসিএল তাদের তিনটি হ্যান্ডসেটও রিলিজ করেছে সম্প্রতি। এর মধ্যে দুইটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট অ্যালকাটেল আইডল ৪ এবং ৪ এস।