রংপুরে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১১ ১৭:২৯:২০


রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের বি টি সি মোড় নামক স্থানে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল।

মৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২), চকনদী গ্রামের মো. শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), একই গ্রামের আলামিন মিয়ার ছেলে শাহাদাত মিয়া (২২) ও আয়তাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

ওসি আব্দুল আউয়াল জানান, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিটিসি এলাকার বকুল ব্রিকস নামে ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বজ্রপাতে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। এর কিছু সময় পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও এক শ্রমিক।

এএ