একদিন পরই পতনে লেনদেন ডিএসইতে

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৭:৫৩:৫০


dse-22.03.2016-379x400মাত্র একদিন উত্থানে লেনদেনের পরই আজ মঙ্গলবার লেনদেন পতন হয়েছে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এইদিন ডিএসইতে সূচকেরও নিম্নমুখী প্রবণতায় দেখা গেছে। আজ ডিএসইতে ৩২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রসঙ্গত, এই সপ্তাহের প্রথম কার্যদিবস পতনে লেনদেন হওয়ার পর গতকাল দ্বিতীয় কার্যদিবস লেনদেন হয়েছিল ইতিবাচক ধারায়। তার মাত্র একদিন পরই আবার লেনদেন হয়েছে পতনে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন হয়েছে সূচকের পতনে। এদিন এ স্টক এক্সচেঞ্জে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এইদিন দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১০৭ কোটি টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, এএফসি অ্যাগ্রো বায়োটেক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, ন্যাশনাল ফিড মিল, অলটেক্স ইন্ডাস্টিজ, এমারেল্ড অয়েল এবং ওরিয়ন ফার্মা

মঙ্গলবার সিএসই সার্বিক সূচক ১০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

সানবিডি/ঢাকা/আহো