বস্ত্র খাতে ৭২.৭৩% কোম্পানির দরপতন
প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৭:৫৬:০৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার পতনে লেনদেনের সঙ্গে বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। আর এদিন বস্ত্র খাতে ৭২ দশমিক ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে বস্ত্র খাতের ৪৪টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৩২টি কোম্পানির দর কমেছে এবং ৭টির দর বেড়েছে এবং দর অপরিবর্তিত রয়েছে ৫টির।
মঙ্গলবার বস্ত্র খাতে দরপতন তালিকার শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং। এই কোম্পানির শেয়ার দর ৯০ পয়সা বা ১ দশমিক ৫৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৮ টাকা দরে। কোম্পানির ১ লাখ ২৩ হাজার ৩০৯ টি শেয়ার ৩৪৮ বার লেনদেন হয়।
আল-হাজ্ব টেক্সটাইল ৮০ পয়সা বা দশমিক ৮৬ শতাংশ দর কমে বস্ত্র খাতে দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানির ৭৪ হাজার ৮৫০টি শেয়ার ৩৮৬ বারে লেনদেন হয়।
দরপতনের তৃতীয় স্থানে রয়েছে রয়েছে ২টি কোম্পানি। একটি হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল এবং অন্যটি হচ্ছে এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। এর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল লুজারেও অবস্থান করে।
প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৭০ পয়সা বা ৪ দশমিক ২৭ শতাংশ। আর এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের শেয়ার দর কমেছে ৭০ পয়সা বা দশমিক ৭৫ শতাংশ।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













