গেইনারের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৮:০০:৫৩


Eastern-Lubricants_aইস্টার্ন লুব্রিকেন্টস আজ মঙ্গলবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৫৪ টাকা ২ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৭৭৭ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানির ১৫ হাজার ১৯৪টি শেয়ার ৪৮৭ বারে লেনদেন হয়।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ০৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা ২০ পয়সা দরে। আজ কোম্পানির ৩৬ লাখ ৪৬ হাজার ৬২৯টি শেয়ার ২ হাজার ১১১ বারে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৫ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ১৮ শতাংশ।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, কেয়া কসমেটিকস, আনোয়ার গ্যালভানাইজিং, এমবি ফার্মা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

সানবিডি/ঢাকা/আহো