নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, চাচা-ভাতিজি নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১৪ ১৯:১০:৫৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশের খাদে পড়ে চাচা-ভাতিজি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের দামোধরতপী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে টিপু মিয়া (৩৫) ও একই গ্রামের শমসের আলীর মেয়ে রুপা বেগম (১১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহনের একটি বাস দামোধরতপী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রুপা বেগমের মৃত্যু হয়৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













