ফিনিক্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভা কাল

প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১২:০৯:৫৭


phenix-insuranceআগামীকাল ২৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা। ওইদিন বিকেল ৫টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।