বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১৮ ১৫:০৪:৫৭
মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিলন মন্ডল (২৫) ও ওয়াসীম মোল্ল্যা (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মাগুরার ঝিনাইদহ সড়কের ইছাখাদা ছোট ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন মন্ডল মাগুরা সদর উপজেলার লাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের আলতাফ মন্ডলের ছেলে। অপর নিহত ওয়াসিম একই গ্রামের আহমদ হোসেনের ছেলে। লিমন মন্ডল পেশায় একজন নির্মাণ শ্রমিক ও মোহাম্মদ ওয়াসিম স্থানীয় একটি হোটেলের বাবুর্চি।
নিহত লিমন মন্ডলের ভাই মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে প্রতিদিনের মত মোটরসাইকেলে তারা দুইজন মাগুরা শহরের কাজের উদ্দেশে যাচ্ছিল। ছোট ব্রিজ এলাকায় সংযোগ সড়কে আসলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আশা পূবাশা পরিবহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দুজনকে স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাদের মৃত ঘোষণা করেন।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সকালে লিমন ও ওয়াসিম কাজের উদ্দেশ্যে তাদের নিজ গ্রাম মাঝাইল থেকে মাগুরা শহরে আসছিলেন। পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়। বাসটি আটকের চেষ্টা চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













