মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২১ ১০:৩১:৪০
নরসিংদীতে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের শালিধা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন বাইসাইকেলের চালক।
নিহত দু্ই মোটরসাইকেল আরোহী হলেন, সদরের সাহেপ্রতাপ এলাকার আরোহী দীপ (১৯) ও বিপ্লব (১৮)। বাইসাইকেল আরোহী আহত নাজিম উদ্দিন (২৩) শালিধা এলাকার হাতেম মিয়ার ছেলে।
নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সাহেপ্রতাপ মোড়ের দিকে মোটরসাইকেলে যাচ্ছিল দু’জন। তাদের মোটরসাইকেলটি শহরের শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল এবং বাইসাইকেল আরোহীকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন এবং বাইসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













