নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ৪১ জেলে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২১ ১২:০৮:৫৪
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে ৪১ জেলেকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. কামরুজ্জামান বলেন, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচরসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













