দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২৬ ১০:০৪:৩৫


কক্সবাজারের উখিয়ায় ফের দুর্বৃত্তের গুলিতে আরেক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার (২৫ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে হত্যা করে। নিহত মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের বাসিন্দা।

চলতি মাসে এ পর্যন্ত সাত রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

এম জি