জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান, তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২৬ ১২:৪২:৪২


নীলফামারীর কিশোরগঞ্জে কীটনাশক পানে কাকুলি আক্তার নামে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কাকুলি আক্তার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।

নিহত কাকুলির বাবা জানান, তার মেয়ে বাকপ্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে সে জ্বরে ভুগছিল। ঘরে টেবিলের ওপর কীটনাশকের বোতল ছিল। জ্বরের ওষুধ ভেবে মঙ্গলবার দুপুরে (ক্লোরাফেল) সে কীটনাশক পান করে।

পরে অসুস্থ হয়ে পড়লে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার করেন। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার এসআই নোমান জানান, এ ঘটনায় রাতেই ইউডি মামলা হয়েছে। ওই প্রতিবন্ধী তরুণীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।