কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার যুবক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২৮ ১৫:৪৯:৩৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাঠে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৫)। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে চরএলাহী ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্ত মো.মহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, বুধবার বিকালে মাঠ থেকে ছাগল আনতে যায় এক কিশোরী। এসময় মহিম ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে মহিমকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিম ইটভাটার শ্রমিক। তিনি মাঝে মধ্যেই কিশোরীকে ইভটিজিং করতেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













