পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১০-২৯ ১০:০৭:২৫
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এতে নৌপথের দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে নৌপথে ছোট-বড় মিলে ১৭ ফেরি চলাচল করায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের কোনো ভোগান্তি নেই।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













