লেগুনায় বাসের ধাক্কায় নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২৯ ০৯:৩৭:৪৩
আড়াইহাজারে লেগুনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁরুখী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিল শ্রমিক কুলসুম বেগম (৫৫) ও লেগুনা চালক ফেরদাউস (২৬)। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে ঢামেক হাসপাতাল ও ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দুর্ঘটনা প্রবন এলাকা
পাচঁরুখী বাজার অতিক্রমকালে নরসিংদী থেকে ঢাকাগামী রূপসীবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গাউছিয়া থেকে নরসিংদী গামী একটি
শ্রমিক পরিবহনকারী লেগুনার মুখোমুখি ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পড়ে যায় খাদে।
ঘটনাস্থলেই নিহত হন লেগুনার যাত্রী কুলসুম বেগম (৫৫) এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান লেগুনা চালক ফেরদাউস (২৬)। নিহত কুলসুম সাতগ্রামের টোকপাড়া গ্রামের লোকমান মিয়ার স্ত্রী এবং লেগুনা চালক ফেরদাউসের পুরিন্দা গ্রামের মৃত বাতেনের ছেলে। পুলিশ বাসটি উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। বাস চালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
আড়াইহাজার থানার এস আই মামুন জানান, ঘটনাস্থলে একজন হাসপাতালে নেওয়ার পর ২ জন নিহতের সংবাদ পেয়েছি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













