নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, নিহত ৩ কিশোর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৪ ০৯:৩৮:১৩
বরগুনার বেতাগীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোকামিয়া-বেতাগী সড়কের খানেরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬)। অপর এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানা পুলিশ জানান, উপজেলার মোকামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে মরহুম হাঁচান উদ্দিন রহঃ এর ওফাত দিবস উপলক্ষে মাহফিল থেকে ৩ কিশোর বন্ধু বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তিন কিশোরকেই মৃত্যু ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে তিন কিশোরকে হাসপাতালে আনার আগেই মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













