প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ইসলামী ব্যাংকের ২ লাখ কম্বল প্রদান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১০ ১৬:০৯:৩৮
দেশের দুস্থ ও শীতার্তদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ২ লাখ কম্বল প্রদান করেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা’র নিকট থেকে কম্বল গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














