এনসিসি ব্যাংকের “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন” শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৫ ১৮:৫৮:১১
“সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই” এই অঙ্গীকার নিয়ে দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক লিঃ এর স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২২ শুরু হয়েছে। ঢাকার মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম।
এসময়, এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, ইভিপি ও দারুস সালাম রোড শাখার ব্যবস্থাপক ফরহাদ আক্তার মোঃ শাহরিয়ার, এসভিপি ও শ্যামলী শাখার ব্যবস্থাপক মোঃ জসিমউদ্দীন, ভিপি ও মিরপুর শাখার ব্যবস্থাপক সালাহ্ উদ্দীন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আর্থিক অর্ন্তভূক্তিমূলক কর্মসূচীর আওতায় ধারাবাহিক ভাবে প্রতি বছরের ন্যায় এবারও স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














