দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৮ ০৯:৫১:৪০
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাঈম মো. তোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৩ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (৩৫)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













