গাজীপুর মহানগর আ. লীগের সভাপতি আজমত, সম্পাদক আতাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৯ ১৮:০৪:১৪
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভপতি হলেন আজমত উল্লাহ খান এবং সাধারণ সম্পাদক হলেন আতাউল্লাহ মণ্ডল।
শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ড. আব্দুর রাজ্জাক।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে সবশেষ ২০১৫ সালে গঠিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













