নোয়াখালীতে মাদরাসাছাত্রীর আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২১ ১০:৪৩:৩২
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোছাম্মৎ জুবাইদা বেগম (১৭) নামের এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছেন।
সোমবার (২১ নভেম্বর) হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের রফিক উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় সিরাজুল দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রোববার সকালে জুবাইদা তার বাবার কাছে মাসিক বেতন চেয়ে মাদরাসায় যায়। পরে মাদরাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে, নিজের রুমে বিষ পান করে। এরপর বিষের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এ সময় চিৎকার শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, সোমবার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













