সাবান-পানি মশা মারার শ্রেষ্ট উপায়
প্রকাশ: ২০১৬-০৩-৩০ ১২:৩১:২৬
মশার উপদ্রবের অতিষ্ঠ সবাই।কয়েল,স্প্রে,ইলেক্ট্রিক ব্যাটসহ কত উপায়েই না মশা তাড়ানোর কসরত করা হয়। আপনি কি জানেন সাবান-পানিতে সহজেই মশা মারা যায়? কি অবাক হচ্ছেন! হ্যাঁ, এটিই মশা মারার সবচেয়ে কার্যকর উপায়।
প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে পরিমাণ মতো গুঁড়ো সাবান বা ডিটারজেন্ট মিশান।তারপর পাত্রটিকে সেই জানালার পাশে রাখুন,যেখান দিয়ে মশা বেশি ঢোকে। এবার দেখুন,ওই জানালা দিয়ে মশা ঢুকছে আর পানিতে বসে টুপ করে ডুবে যাচ্ছে। পানি জমে গিয়ে মশার আস্তানায় পরিণত হয়,এমন যেকোনো জায়গাতেও ডিটারজেন্ট ছিটিয়ে দিলে একই ফল পাওয়া যাবে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে,মশা কি সাবান-পানিতে বসবে? আর এতে বসলে কি সত্যিই মরে যাবে? জেনে রাখুন, যেখানে পানি থাকে সেখানে যাওয়ার প্রবণতা রয়েছে মশার। সাবান পানির সারফেস টেনশন কমিয়ে দেয়। এতে সাবান-পানিতে বসলে মশা এবং তার লার্ভা ডুবে যায়। তাহলে আর দেরি কেন,আজই সাবান-পানিতে মশা মারুন।সহজ উপায়ে ও কম খরচে আরামে থাকুন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














