‘ডিসেম্বর থেকে ব্যাংকে ডলার সংকট থাকবে না’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৬ ১৫:১৯:৩৯
আগামী মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২৬ নভেম্বর) মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসের জন্য প্রয়োজনীয় দ্রব্যও আমদানি করা হবে। তাতে কোনো সমস্যা হবে না। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। টিসিবি ও বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে বিভিন্নভাবে সহায়তার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে সহায়তা পাবেন দেশের সাড়ে ৫ কোটি মানুষ। ফলে রমজানে কোন দুর্ভোগ থাকবে না।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের ১০০তম উপশাখার উদ্বোধনের লক্ষে মুজিবনগরে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০তম উপশাখার উদ্বোধন করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













