পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৭ ০৯:২৮:০৪
কুড়িগ্রামের রাজীবপুরে পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজিবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)। রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় তাদের নানাবাড়িতে থাকতো।
স্থানীয়রা জানায়, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













