ইউনুস সরকার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৮ ১৬:৪৪:৪০
জয়পুরহাটে ইউনুস আলী সরকার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। আদালতের কৌঁসুলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার রশিদার বম্বু গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে মদন, একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ও আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার রশিদার বম্বু গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ইউনুস আলী একই গ্রামের মাঠের মধ্যে একটি গভীর নলকূপের সেচ কার্যক্রমের লাইনম্যান হিসেবে কাজ করতেন। গত ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি মাঠের মধ্যে ওই গভীর নলকূপের লাইনম্যানের কাজে যান। সেই রাতে আসামিরা ইউনুসকে হত্যা করে পাশের একটি বাঁশ ঝাড়ের মধ্যে পুকুরের মধ্যে লাশ ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনায় নিহতের ছোট ভাই আলম হোসেন সরকার ১ মার্চ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় দেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













