দ্রব্যমূল্য বাড়লেও দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বেই ভালো আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৩ ১৮:০৭:২৯
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শের-ই বাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এদেশের মানুষ আর বিএনপির নৈরাজ্য-অন্ধকারের দিকে ফিরে যাবে না। এদেশের জনগণকে আর অন্ধকারে ফেলা যাবে না।
একই সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ সমাবেশ করলে জনগণের স্রোতে বিএনপি ভেসে যাবে।
নিজে সুখে নাই দেখে তারেক রহমান বিদেশে বসে দেশের মানুষের সুখ নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














