এশিয়া করপোরেট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বিএটি বাংলাদেশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১২-১৮ ১৮:০৫:৩৭
একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ‘টপ সাসটেইনেবিলিটি অ্যাডভোকেটস ইন এশিয়া’ ক্যাটাগরিতে এশিয়া করপোরেট এক্সিলেন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি (এসিইএস) অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে বিএটি বাংলাদেশ। পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) সংশ্লিষ্ট ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখায় প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই এসিইএস অ্যাওয়ার্ডস এশিয়ার সবচেয়ে জনপ্রিয় স্বীকৃতিগুলোর মধ্যে অন্যতম ৷ বিভিন্ন শিল্পের পথিকৃৎদের প্রতিভাধর উদ্ভাবন, সক্ষমতা এবং সহনশীলতার মানদণ্ডে এশিয়া করপোরেট এক্সিলেন্স অ্যান্ড সাসটেইন্যাবিলিটি অ্যাওয়ার্ডস (এসিইএস) তার ৮ম সংস্করণে সেরাদের সেরা করপোরেশনগুলোকে বিজয়ী নির্বাচন করেছে ।
বিএটি বাংলাদেশ ১১২ বছর ধরে এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো- ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপর শতভাগ নির্ভরতা নিশ্চিত করে নিজস্ব কার্যক্রমে কার্বন-নিরপেক্ষতা অর্জন করা এবং ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ ভ্যালু চেইনে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
এ বিষয়ে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, টানা দুই বছর ধরে এই বৈশ্বিক পুরস্কার প্রাপ্তির বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গর্বের। সংশ্লিষ্ট সম্প্রদায় ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে একটি সম্ভাবনাময় আগামী নির্মাণে আমাদের যে প্রচেষ্টা, এ স্বীকৃতি তারই বহিঃপ্রকাশ।
প্রতিষ্ঠানটি দেশব্যাপী বিনামূল্যে প্রায় ১২ কোটি চারা বিতরণ করেছে। এর পাশাপাশি গ্রামীণ এলাকার ২ লাখ ৮০ হাজারেরও বেশি সুবিধাভোগীদের প্রতিদিন আর্সেনিক ও অন্যান্য দূষণমুক্ত পানি সরবরাহের প্রকল্প এবং একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, যা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতে ১৫ হাজারেরও বেশি মানুষকে সৌর বিদ্যুৎ সরবরাহ করেছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














