রিহ্যাব ফেয়ার-এ অংশ নিচ্ছে আইপিডিসি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২০ ১৭:২০:১৩


আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার’-এ অংশ নিতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স। রাজধানীর আগারগাঁও-এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

মেলার দর্শনার্থীরা আইপিডিসি-র স্টল ‘উচ্ছ্বাস-বাড়ি’-তে (৩৫ ও ৩৭ নম্বর স্টল) হোম লোনের দারুণ সব অফার সম্পর্কে জানার পাশাপাশি আর্থিক সেবা নিয়ে বিস্তারিত তথ্য পাবেন।

২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা করে আসছে রিহ্যাব। এবারে আয়োজিত হচ্ছে এর ২৩তম আসর।

এএ