রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৭ ০৯:১৯:৫৫
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
এবারই প্রথম রসিক নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। গতকালই কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনসহ সব উপকরণ পাঠানো হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













