দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৮ ১০:১৯:৫১
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













